এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    ৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

    ৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৭২ কোটি টাকা।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

    চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭১ টাকা ৮৭ পয়সা। 

    সভায় মসুর ডাল ছাড়াও জ্বালানি তেল, সার ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…