এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

    সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
    ছবি: সংগৃহীত

    সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ টাকা।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ১৫তম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

    এই সার আমদানিতে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৯০ মার্কিন ডলার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

    সভায় সার ছাড়াও জ্বালানি তেল, মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…