এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।

    মঙ্গলবার, ৬ জানুয়ারি সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) এবং একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।

    অপরদিকে, ফুলবাড়ী থানা পুলিশের আরেকটি বিশেষ দল একই সময়ে উপজেলার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১), একই গ্রামের মৃত মোয়াজ্জামেল হকের স্ত্রী আনজুমা (৫৮) এবং একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।

    এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

    এনআইফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…