এইমাত্র
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

    ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

    চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স এম এস ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…