এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

    চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

    পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

    স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথে বেছে নেন। মৃত সবুর মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল। 

    তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

    এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।

    নিহতের স্বজনরা জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

    চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…