এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

    মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিলের প্রসিকিউটরে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেঘনা থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজ নামের একটি এলপি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং একই দোকানে কোল্ড ড্রিংক, জ্বালানি তেল ও এলপি গ্যাস একসঙ্গে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

    এ অপরাধে দোকান মালিক হানিফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দ্রুত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার সময়ের কণ্ঠস্বরকে বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাজারে স্বচ্ছতা ও ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভোক্তা অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…