এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

    শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ জুলাই যোদ্ধা আশিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে  উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরীপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

    ডা. জাহিদ হোসেন শহীদ আশিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এছাড়া শহীদ যোদ্ধার পিতা মো. ফরিদুল ইসলাম এবং আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। তিনি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাদের রুহের শান্তি ও মর্যাদা কামনা করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…