এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

    উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এম আকবর আলীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উল্লাপাড়া আসনে এমপি পদে মনোনয়নপ্রাপ্ত এম আকবর আলী। এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    নবাগত নেতাকর্মীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের কারণে আমরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করছি।’

    অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই যোগদানের ঘটনাকে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…