এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

    যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
    সংগৃহীত ছবি

    দেশের চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

    বুধবার (০৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।

    ফেসবুকে দেয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

    একই পোস্টে তিনি আরও লিখেন, আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

    ওই পোস্টে তিনি আরও লিখেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ৭ ডিগ্রি। যশোর জেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি ও পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    তিনি আরও বলেন, সকাল ৬টার মধ্যে দেশের ৮ বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…