এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

    মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

    ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। 

    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এ ঘটনা ঘটে। 

    শিশু আরিশা ওই গ্রামের মাওলানা মো. নাজিম উদ্দিনের ছোট মেয়ে।

    শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায় শিশু আরিশা। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…