এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

    অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

    পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করা হয়।

    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।

    তিনি জানান, সদর উপজেলার আরিফপুর এলাকায় ‘বাংলা স্টার’ নামে একটি অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে ‘বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প’ ও ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’-এর মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প সিলগালা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করছে। এসব বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানের সময় র‌্যাব ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…