এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

    লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

    লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির রাষ্ট্রদূত।

    পশ্চিম লন্ডনে ব্রিটেনে ফিলিস্তিন মিশন হিসেবে পরিচিত অফিসের সামনে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।’

    যুক্তরাজ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর মিশনটি দূতাবাসে উন্নীত হলো। সে সময় অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়, যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুঙ্গে ছিল।

    কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরিহিত জোমলত বলেন, এটি ‘শুধু নামের পরিবর্তন নয়’, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ‘দিক পরিবর্তন’।

    তিনি আরো বলেন, নতুন বছর আমরা কী অসাধারণভাবে শুরু করছি—ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে এক গভীর মাইলফলক এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় এক অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন এবং এমন এক দিন, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য… যখন তা ন্যায়, মর্যাদা, সমতা ও পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।’ এরপর তিনি দূতাবাসের নতুন ফলক উন্মোচন করেন।

    তবে যুক্তরাজ্য ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে কি না পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে জানায়নি।

    ফিলিস্তিনি ও ব্রিটিশ পতাকা-সংবলিত মঞ্চে জোমলতের পর বক্তব্য দিতে গিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এই ঘটনাকে ‘আশার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।

    তিনি বলেন, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা এখানে—এখন যে জায়গাটি আপনাদের দূতাবাস—একটি সুখকর সময় কাটান, এ কামনা করছি। অভিনন্দন।

    গত অক্টোবরে থেকে গাজায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর আছে, ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন প্রাণঘাতী হামলার পর ইসরায়েল যে বিধ্বংসী যুদ্ধ শুরু করেছিল তার পরিপ্রেক্ষিতে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…