এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

    আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

    গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই তাঁর প্রথম ঢাকার বাইরে সফর। 

    প্রথমে তিনি বগুড়ায় যাবেন, যেখানে শেষবার ১৯ বছর আগে গিয়েছিলেন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। 

    বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় তাঁর আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বিকেলে জেলা বিএনপি সভাও করেছে। 

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…