এইমাত্র
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

    বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল শিকদার ও সঙ্গীয় ফোর্স গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

    অভিযানকালে মধ্য বাউশিয়া এলাকার রাজু মিয়ার বসতঘরের সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলম দেওয়ান (৩৫), পিতা— মৃত কাদের দেওয়ান, সাং— পোড়াচক, বাউশিয়া এবং রাজু মিয়া (৩০), পিতা— আব্দুল বারেক, সাং— মধ্য বাউশিয়া, থানা— গজারিয়া, জেলা— মুন্সীগঞ্জ— এই দুইজনকে আটক করা হয়।

    পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গজারিয়া থানা পুলিশ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…