এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। 

    বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।

    দণ্ডপ্রাপ্ত মো. হযরত আলী উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাসিন্দা। দণ্ড ঘোষণা হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ড্রেজার মেশিন ব্যবহার করে মো. হযরত আলী উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়। ড্রেজারের মালিক পালিয়ে গেলে কর্মচারী মো. হযরত আলীকে দণ্ড দেওয়া হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে মো. হযরত আলীকে এ দণ্ড দেওয়া হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…