এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

    নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করে তিনি এই আহ্বান জানান।

    পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তার মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই আসল উন্নয়ন। তিনি জানান, তার রাজনীতি কোনো ব্যক্তি বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হোক—এটি তিনি চান না। বড় অঙ্কের অর্থ ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করতে পারে বলেই তিনি দাবি করেন।

    হান্নান মাসউদের ভাষ্য, যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে আমি চাই আমার রাজনীতি শুনুক হাতিয়ার সাধারণ মানুষের কথা।

    তিনি বলেন, সমর্থকদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী তহবিল নয়, বরং এটি একটি নৈতিক অবস্থান হাতিয়ার মানুষ নিজেদের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান। এ কথার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহির নৈতিক শক্তি হিসেবেই এটিকে দেখছেন তিনি। কাজের মাধ্যমে আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করে হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই সৎ ও ইনসাফভিত্তিক রাজনীতি সম্ভব।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…