এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। এদিকে প্রতিবাদস্বরূপ পাকিস্তানও নাকি টুর্নামেন্ট বর্জনের কথা ভাবছে। যদিও বিষয়টি নিয়ে আগামী শুক্র অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

    এমন অবস্থায় ভারতের সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে কড়া মন্তব্য করেছেন।

    ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর আলোচনায় রাহানে বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমার মনে হয় তাদের এমন সাহস নেই।’ তিনি মনে করেন, পাকিস্তান বয়কট করলে তাদের ক্রিকেটে বড় ধরনের ক্ষতি হবে এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার গাটস তাদের নেই।

    অন্যদিকে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগল। তিনি বলেন,‘পাকিস্তান বিশ্বকাপে আসবে, এটা নিশ্চিত। মানুষ অনেক সময় ফালতু কাজ করে, কিন্তু তারা বোকা নয়। এটা ক্লাব ক্রিকেট নয়, এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে।’

    বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…