এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

    ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে বলেও গুঞ্জন উঠেছে। তবে এসব অনিশ্চয়তার মাঝেই সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

    বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।

    শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।'

    পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।'

    শ্রীলঙ্কার পাশাপাশি সহ-আয়োজক দেশ ভারতেও টুর্নামেন্ট চলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…