এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

    জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামীর মহিলা শাখা। তবে পরে সেই কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সেখানে নতুন করে কর্মসূচির সময়সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

    এর আগে জানানো হয়েছিল, আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, দলটির ইতিহাসে এই প্রথম নারী সংগঠনের নেতা–কর্মীরা প্রকাশ্যে এমন প্রতিবাদ কর্মসূচির উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

    সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, ঘোষিত কর্মসূচিতে যদি দাবি-দাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি না আসে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির পথে যেতে পারে দলটির মহিলা শাখা। পরিস্থিতি বিবেচনায় ১১ দলীয় জোটের পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলে তিনি জানান। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…