এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক কে এম সাইফুল ইসলাম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।


    খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাজহারুল ইসলাম মডেল কলেজের প্রভাষক আব্দুল জলিল।


    এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সবুজ, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আব্দুল আলিম, যুবদল নেতা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…