এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    এএফসি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    এএফসি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনস্থ ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। 

    ঘোষিত দলে এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন কিংবা মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞদের। 

    স্কোয়াডের বেশিরভাগই তরুণ মুখ। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্না চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমারা। ক্যাম্প শুরুর পর চূড়ান্ত দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন কোচ পিটার বাটলার।

    যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে। আগামী ৩ মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। 

    একই ভেন্যুতে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের মেয়েরা খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

    প্রাথমিক স্কোয়াড: শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতু পর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…