এইমাত্র
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যেকোনো সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, আইআরজিসির হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

    যেকোনো সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, আইআরজিসির হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে মার্কিন হামলার আশঙ্কার মাঝে দেশটিন সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা যেকোনো সামরিক পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক খবরে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি এ কথা বলেন।

     

    জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেন, প্রতিপক্ষের সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ সব ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলায় তেহরানের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তুত রয়েছে।

      

    এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে সাম্প্রতিক সময়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন নায়েনি। তিনি দাবি করেন, ওয়াশিংটন ভয় ছড়াতে জবরদস্তি ও ভীতি প্রদর্শনের কৌশলের ওপর নির্ভর করছে।

     

    আইআরজিসি মুখপাত্র বলেন, ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র হতাশ হয়ে পড়েছে এবং এখন ইরানি সমাজকে লক্ষ্য করে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।

      

    এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ‘আল্লাহ-ই যথেষ্ট’ শিরোনামে বুধবার (২৮ জানুয়ারি) আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়।

     

    ভিডিওটিতে বিভিন্ন সময়ে দেয়া খামেনির নানা ভাষণের অংশ সংকলন করা হয়েছে। সেখানে তিনি জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই’।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…